হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের বাজারে বাড়ল সোনার দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ডিসেম্বর – দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেখানে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোর কথা জানায় সংস্থাটি।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।

নতুনভাবে দাম সমন্বয়ের পর দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের বাজারে বাড়ল সোনার দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের বাজারে বাড়ল সোনার দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ডিসেম্বর – দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেখানে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোর কথা জানায় সংস্থাটি।বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।নতুনভাবে দাম সমন্বয়ের পর দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×