হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেসিকে নিয়ে কলকাতায় তুলকালাম, মূল উদ্যোক্তা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন


কলকাতা, ১৪ ডিসেম্বর – আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে।

ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। স্টেডিয়াম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। কলকাতার পর হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির কিছুক্ষণ পরে শতদ্রু দত্তও হায়দ্রাবাদে যাওয়ার জন্য বিমানবন্দর যান। সেখানে তাকে আটক করে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে। দর্শকের আসনে বসে থাকা অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলে মনে করছেন দর্শকদের অনেকে। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কর্মকর্তা জাভেদ শামিম জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তার সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এবার পুরো ঘটনা তদন্ত শুরু হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেসিকে নিয়ে কলকাতায় তুলকালাম, মূল উদ্যোক্তা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেসিকে নিয়ে কলকাতায় তুলকালাম, মূল উদ্যোক্তা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৪ ডিসেম্বর – আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে।ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। স্টেডিয়াম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। কলকাতার পর হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে তার।মেসির কিছুক্ষণ পরে শতদ্রু দত্তও হায়দ্রাবাদে যাওয়ার জন্য বিমানবন্দর যান। সেখানে তাকে আটক করে পুলিশ।পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে। দর্শকের আসনে বসে থাকা অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলে মনে করছেন দর্শকদের অনেকে। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কর্মকর্তা জাভেদ শামিম জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তার সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এবার পুরো ঘটনা তদন্ত শুরু হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×