হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার শারীরিক উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এ তথ্য জানান।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

তিনি বলেন, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তার অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। মেডিকেল বোর্ড দেশে রেখেই তাকে ঝুঁকিমুক্ত করতে চায়।

তিনি আরও বলেন, প্রতি মুহূর্তেই খালেদা জিয়াকে চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়মিত ডায়ালাইসিস চলছে।

মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য জানান, সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন।

হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার শারীরিক উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে।খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এ তথ্য জানান।তিনি বলেন, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তার অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। মেডিকেল বোর্ড দেশে রেখেই তাকে ঝুঁকিমুক্ত করতে চায়।তিনি আরও বলেন, প্রতি মুহূর্তেই খালেদা জিয়াকে চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়মিত ডায়ালাইসিস চলছে।মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য জানান, সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন।হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×