ইসলামাবাদ, ১৭ ডিসেম্বর – নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (১৭ ডিসেম্বর) দেশটি জানিয়েছে, নিষেধাজ্ঞা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিমান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।
গত এপ্রিলে প্রথম এ নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ। এর জবাবে নয়াদিল্লিও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
চলমান নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের দিন আসার আগেই নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বর্ধিত করেছে পাকিস্তান।
পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে বলেছে, “ভারতে নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। যারমধ্যে ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া একই সঙ্গে দেশটির বিমানবাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত আছে।”
পাকিস্তানের এ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে করে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে তাদের।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন