হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, ৬ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন


জেরুজালেম, ২০ ডিসেম্বর – চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ’র স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে রকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল গতকাল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

কী কারণে এই হামলা চালানো হলো, সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু আইডিএফ। টানা দুই বছর ধরে অভিযান চালিয়ে ৭০ হাজারেরও বেশি মানুষকে নিহত, ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস্তূপ বানানোর পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী।

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল তিন স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তার পর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, ৬ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, ৬ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২০ ডিসেম্বর – চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।গতকাল শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ’র স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে রকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল গতকাল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী।কী কারণে এই হামলা চালানো হলো, সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু আইডিএফ। টানা দুই বছর ধরে অভিযান চালিয়ে ৭০ হাজারেরও বেশি মানুষকে নিহত, ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস্তূপ বানানোর পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী।ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল তিন স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তার পর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×