হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা বড়িসহ একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কামাল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে লাফ দিয়ে পা…

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা বড়িসহ একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় কামাল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তাঁর সঙ্গে থাকা আরেক যুবক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (উপ পরিদর্শক)।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

হৃদয় পাল ও এএসআই (সহকারী উপ পরিদর্শক)
জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ১১-৩৩১৫ নম্বরের একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কার্ডে থাকা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, তল্লাশির সময় মানিক (২২) নামের আরেক ব্যক্তি সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তিনি নাইক্ষ্যংছড়ির ১ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবা-অটো রিকশাসহআসামীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা বড়িসহ একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কামাল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা বড়িসহ একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কামাল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তাঁর সঙ্গে থাকা আরেক যুবক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (উপ পরিদর্শক)। হৃদয় পাল ও এএসআই (সহকারী উপ পরিদর্শক) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ১১-৩৩১৫ নম্বরের একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কার্ডে থাকা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, তল্লাশির সময় মানিক (২২) নামের আরেক ব্যক্তি সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তিনি নাইক্ষ্যংছড়ির ১ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবা-অটো রিকশাসহআসামীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×