হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সব স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন


ঢাকা, ২১ ডিসেম্বর – মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ এসিআর সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একাধিক সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে আগে প্রকাশিত সূচি অনুযায়ী অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সভাগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। জুম মিটিং আইডি ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশর নির্দেশনা অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা হবে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একইদিন দুপুর ১২টায়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সব স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সব স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ ডিসেম্বর – মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ এসিআর সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একাধিক সভার আয়োজন করা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে আগে প্রকাশিত সূচি অনুযায়ী অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।সভাগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। জুম মিটিং আইডি ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।মাউশর নির্দেশনা অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা হবে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একইদিন দুপুর ১২টায়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×