হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন


কলকাতা, ২৩ ডিসেম্বর – পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) তিনি জানান, তার নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’।

দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়। ওই সিদ্ধান্তে নিজেকে ‘অপমানিত’ মনে করে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে দলের নাম প্রকাশ করেন হুমায়ুন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন রেজিনগর ও বেলডাঙা এই দুই কেন্দ্র থেকে।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে হলুদ, সবুজ ও সাদা রঙের সমন্বয়ে দলের পতাকা উন্মোচন, ইশতেহার প্রকাশ এবং প্রার্থীদের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির।

তবে এখনও দলের প্রতীক চূড়ান্ত হয়নি। হুমায়ুন জানান, ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে টেবিল প্রতীক নিয়ে তিনি লড়েছিলেন, সেটিই তার নতুন দলের প্রথম পছন্দ। নির্বাচন কমিশন অনুমোদন না দিলে বিকল্প হিসেবে জোড়া গোলাপ অথবা দলের তিন রঙের পতাকাকে প্রতীক করার চিন্তাভাবনা রয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)’ সংখ্যালঘু ভোটব্যাংকে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৬ সালের আগে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৩ ডিসেম্বর – পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) তিনি জানান, তার নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’।দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়। ওই সিদ্ধান্তে নিজেকে ‘অপমানিত’ মনে করে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে দলের নাম প্রকাশ করেন হুমায়ুন।সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন রেজিনগর ও বেলডাঙা এই দুই কেন্দ্র থেকে।সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে হলুদ, সবুজ ও সাদা রঙের সমন্বয়ে দলের পতাকা উন্মোচন, ইশতেহার প্রকাশ এবং প্রার্থীদের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির।তবে এখনও দলের প্রতীক চূড়ান্ত হয়নি। হুমায়ুন জানান, ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে টেবিল প্রতীক নিয়ে তিনি লড়েছিলেন, সেটিই তার নতুন দলের প্রথম পছন্দ। নির্বাচন কমিশন অনুমোদন না দিলে বিকল্প হিসেবে জোড়া গোলাপ অথবা দলের তিন রঙের পতাকাকে প্রতীক করার চিন্তাভাবনা রয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)’ সংখ্যালঘু ভোটব্যাংকে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৬ সালের আগে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×