হারগেইসা, ২৬ ডিসেম্বর – সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হলো ইসরায়েল।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণা আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তির কথা উল্লেখ করা হয়।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ‘কৌশলগত অংশীদারত্বের’ সূচনা।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সোমালিল্যান্ডের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করছি।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমি আমার মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।
নেতানিয়াহুর দপ্তর বলেছে, প্রধানমন্ত্রী সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট এই ঐতিহাসিক ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন