হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন


কুমিল্লা, ২৯ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৯ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×