হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বছরের শেষ দিনে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০১ জানুয়ারি – বছরের শেষ দিন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র প্রলয়ের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ হয়েছে। অর্থাৎ একই লঞ্চার থেকে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দু’টিই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমসমৃদ্ধ ‘প্রলয়’ একটি আধা-ব্যালিস্টিক স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র । এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বুধবার প্রলয়ের উৎক্ষেপণের সময় ডিআরডিওর বিজ্ঞানী, কর্মকর্তা এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিল ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বছরের শেষ দিনে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বছরের শেষ দিনে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ জানুয়ারি – বছরের শেষ দিন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র প্রলয়ের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ হয়েছে। অর্থাৎ একই লঞ্চার থেকে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দু’টিই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমসমৃদ্ধ ‘প্রলয়’ একটি আধা-ব্যালিস্টিক স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র । এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।বুধবার প্রলয়ের উৎক্ষেপণের সময় ডিআরডিওর বিজ্ঞানী, কর্মকর্তা এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিল ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×