হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। “শুরুটা বাংলাদেশ করেনি। মোস্তাফিজ একজন প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে কোনো দয়া বা অনুগ্রহ করে নেওয়া হয়নি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্যই ভালো নয়।” তবে তিনি স্পষ্ট করেন, এ ঘটনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

রাজনৈতিকভাবে বিষয়টির কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় এখানে আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। আমরা চাই না দুই দেশের সম্পর্ক কোনোভাবে ব্যাহত হোক।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোস্তাফিজ যে একজন সেরা খেলোয়াড়, তা সবাই স্বীকার করে। “বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা সম্পূর্ণভাবে উপযুক্ত। কেউ যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়াও হবে— এটাই স্বাভাবিক।”

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। “শুরুটা বাংলাদেশ করেনি। মোস্তাফিজ একজন প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে কোনো দয়া বা অনুগ্রহ করে নেওয়া হয়নি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্যই ভালো নয়।” তবে তিনি স্পষ্ট করেন, এ ঘটনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।রাজনৈতিকভাবে বিষয়টির কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় এখানে আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। আমরা চাই না দুই দেশের সম্পর্ক কোনোভাবে ব্যাহত হোক।”ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোস্তাফিজ যে একজন সেরা খেলোয়াড়, তা সবাই স্বীকার করে। “বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা সম্পূর্ণভাবে উপযুক্ত। কেউ যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়াও হবে— এটাই স্বাভাবিক।”এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×