হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেনেজুয়েলার মতো কোনো পদক্ষেপ মানবে না মেক্সিকো, কড়া বার্তা সরকারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন


মেক্সিকো সিটি, ০৭ জানুয়ারি – ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকো। একই সঙ্গে এমন পদক্ষেপ মেক্সিকোর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই মেক্সিকো নিয়েও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মাদক কার্টেলগুলো মেক্সিকো নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে ‘কিছু একটা করতেই হবে’।

আরও পড়ুন

হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ হচ্ছেন কট্টর অভিবাসনবিরোধী স্টিফেন মিলার

এ পরিস্থিতিতে সোমবার সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা বিষয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করে একটি লিখিত বিবৃতি পাঠ করেন প্রেসিডেন্ট শেইনবাউম। তিনি বলেন, “আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। লাতিন আমেরিকার ইতিহাস প্রমাণ করে—বিদেশি হস্তক্ষেপ কখনো গণতন্ত্র, কল্যাণ বা স্থায়ী স্থিতিশীলতা বয়ে আনেনি।”

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে ওয়াশিংটনের নীতির সমালোচনায় শেইনবাউম সবচেয়ে সরব অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলায় মাদুরোকে অপসারণের বিরুদ্ধে অঞ্চলজুড়ে সবচেয়ে শক্ত প্রতিক্রিয়াও এসেছে মেক্সিকোর পক্ষ থেকেই।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই কঠোর ভাষার মাধ্যমে শেইনবাউম স্পষ্ট করেছেন—মাদক পাচারের অজুহাতে মেক্সিকোর ভেতরে ভেনেজুয়েলার মতো একতরফা সামরিক অভিযান মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ এনেছে। সোমবার নিউইয়র্কের একটি আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং যুদ্ধবন্দি হিসেবে বিবেচনার আবেদন জানান।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভেনেজুয়েলার মতো কোনো পদক্ষেপ মানবে না মেক্সিকো, কড়া বার্তা সরকারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেনেজুয়েলার মতো কোনো পদক্ষেপ মানবে না মেক্সিকো, কড়া বার্তা সরকারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মেক্সিকো সিটি, ০৭ জানুয়ারি – ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকো। একই সঙ্গে এমন পদক্ষেপ মেক্সিকোর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই মেক্সিকো নিয়েও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মাদক কার্টেলগুলো মেক্সিকো নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে ‘কিছু একটা করতেই হবে’।এ পরিস্থিতিতে সোমবার সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা বিষয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করে একটি লিখিত বিবৃতি পাঠ করেন প্রেসিডেন্ট শেইনবাউম। তিনি বলেন, “আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। লাতিন আমেরিকার ইতিহাস প্রমাণ করে—বিদেশি হস্তক্ষেপ কখনো গণতন্ত্র, কল্যাণ বা স্থায়ী স্থিতিশীলতা বয়ে আনেনি।”ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে ওয়াশিংটনের নীতির সমালোচনায় শেইনবাউম সবচেয়ে সরব অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলায় মাদুরোকে অপসারণের বিরুদ্ধে অঞ্চলজুড়ে সবচেয়ে শক্ত প্রতিক্রিয়াও এসেছে মেক্সিকোর পক্ষ থেকেই।নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই কঠোর ভাষার মাধ্যমে শেইনবাউম স্পষ্ট করেছেন—মাদক পাচারের অজুহাতে মেক্সিকোর ভেতরে ভেনেজুয়েলার মতো একতরফা সামরিক অভিযান মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ এনেছে। সোমবার নিউইয়র্কের একটি আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং যুদ্ধবন্দি হিসেবে বিবেচনার আবেদন জানান।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×