হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার এই তিন মামলার রায় ঘোষণা করেন।

নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা তিনটি করা হয়।

দুদকের পিপি রেজাউল করিম রনি বলেন, “তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।”

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

আসামি নুরুল আবছার জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা।

ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Print Image
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার এই তিন মামলার রায় ঘোষণা করেন। নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা তিনটি করা হয়। দুদকের পিপি রেজাউল করিম রনি বলেন, “তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।” আসামি নুরুল আবছার জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা। ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×