হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। রাতেই কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উপ-হাইকমিশনে কনস্যুলার সেবার পাশাপাশি পর্যটকসহ অন্যান্য ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। কেবল ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। রাতেই কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উপ-হাইকমিশনে কনস্যুলার সেবার পাশাপাশি পর্যটকসহ অন্যান্য ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। কেবল ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে।কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×