হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ন


ঠাকুরগাঁও, ০৯ জানুয়ারি – দেশের মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার শিকার হচ্ছেন, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে খুন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। সফরের অংশ হিসেবে তিনি নিজের জেলা বগুড়া, রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর, দিনাজপুরে নানীর কবর এবং ঠাকুরগাঁওয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত একটি গণদোয়ায় অংশ নেবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোও তার দায়িত্বের অংশ বলে জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় ঢাকায় লক্ষাধিক মানুষ তাকে সংবর্ধনা জানায়। এখন তিনি বিভিন্ন জেলায় গেলে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররাজনীতি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না—এমন মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, এবারও এর ব্যতিক্রম হবে না।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের দাবি বিএনপি আগেই তুলেছিল। সংসদের যেসব সংস্কার নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো দীর্ঘদিনের দাবি এবং ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এতে ‘না’ বলার কোনো কারণ তিনি দেখছেন না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ০৯ জানুয়ারি – দেশের মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার শিকার হচ্ছেন, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে খুন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। সফরের অংশ হিসেবে তিনি নিজের জেলা বগুড়া, রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর, দিনাজপুরে নানীর কবর এবং ঠাকুরগাঁওয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত একটি গণদোয়ায় অংশ নেবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোও তার দায়িত্বের অংশ বলে জানান তিনি।তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় ঢাকায় লক্ষাধিক মানুষ তাকে সংবর্ধনা জানায়। এখন তিনি বিভিন্ন জেলায় গেলে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররাজনীতি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না—এমন মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, এবারও এর ব্যতিক্রম হবে না।সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের দাবি বিএনপি আগেই তুলেছিল। সংসদের যেসব সংস্কার নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো দীর্ঘদিনের দাবি এবং ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এতে ‘না’ বলার কোনো কারণ তিনি দেখছেন না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×