হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ, বললেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ১২ জানুয়ারি – ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা নিতে একের পর এক কড়া মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার কথা বলেছেন। ট্রাম্পের ভাষায়, এই দ্বীপের মালিকানা তার জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ।

রোববার (১১ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ‘মনস্তাত্ত্বিকভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি তিনি ‘সঠিকভাবে’ মীমাংসা করতে চান। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচিত ওই ভূখণ্ডের মালিকানা নেওয়া, কারণ এটি মার্কিন ‘সাফল্যের জন্য মনস্তাত্ত্বিকভাবে প্রয়োজনীয়’।

ট্রাম্প বলেন, মালিকানা থাকলে এমন কিছু সুযোগ-সুবিধা ও সক্ষমতা পাওয়া যায়, যা শুধু কাগজে স্বাক্ষর করলেই পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, সেখানে একটি সামরিক ঘাঁটিও স্থাপন করা যেতে পারে।

গ্রিনল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার মনে হয় ‘এটা প্রয়োজন হবে না’। তবে এর আগে তিনি এটাও বলেছিলেন, প্রয়োজনে সেখানে ‘আরও বেশি’ সেনা মোতায়েন করা হতে পারে।

তবে ট্রাম্পের অভিযোগ, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং ডেনমার্কের পক্ষে এই দ্বীপ সুরক্ষিত রাখা সম্ভব নয়। তার মতে, এই পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ, বললেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ, বললেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১২ জানুয়ারি – ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা নিতে একের পর এক কড়া মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার কথা বলেছেন। ট্রাম্পের ভাষায়, এই দ্বীপের মালিকানা তার জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ।রোববার (১১ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ‘মনস্তাত্ত্বিকভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ’।ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি তিনি ‘সঠিকভাবে’ মীমাংসা করতে চান। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচিত ওই ভূখণ্ডের মালিকানা নেওয়া, কারণ এটি মার্কিন ‘সাফল্যের জন্য মনস্তাত্ত্বিকভাবে প্রয়োজনীয়’।ট্রাম্প বলেন, মালিকানা থাকলে এমন কিছু সুযোগ-সুবিধা ও সক্ষমতা পাওয়া যায়, যা শুধু কাগজে স্বাক্ষর করলেই পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, সেখানে একটি সামরিক ঘাঁটিও স্থাপন করা যেতে পারে।গ্রিনল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার মনে হয় ‘এটা প্রয়োজন হবে না’। তবে এর আগে তিনি এটাও বলেছিলেন, প্রয়োজনে সেখানে ‘আরও বেশি’ সেনা মোতায়েন করা হতে পারে।তবে ট্রাম্পের অভিযোগ, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং ডেনমার্কের পক্ষে এই দ্বীপ সুরক্ষিত রাখা সম্ভব নয়। তার মতে, এই পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।এনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×