হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড-আকাশ ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন


আবুধাবি, ২৭ জানুয়ারি – মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাতে দেবে না। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আলোচনা চলার মধ্যেই সোমবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন একটি ‘নৌবহর’ উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ইরানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন কড়া নজর রাখছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশসীমা, স্থলভূমি কিংবা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার আবারও স্পষ্ট করেছে।

আমিরাতের রাজধানী আবুধাবির কাছের আল-ধাফরা বিমানঘাঁটিতে বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা রয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানে কোনো হামলার ক্ষেত্রে লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত। বর্তমান সংকট সমাধানে সংলাপ, উত্তেজনা কমানো, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্মান করাই সবচেয়ে ভালো পথ—এ কথাও জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে তিনি জোর দিয়ে বলেন, এটি এখনো একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড-আকাশ ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড-আকাশ ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ২৭ জানুয়ারি – মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাতে দেবে না। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আলোচনা চলার মধ্যেই সোমবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন একটি ‘নৌবহর’ উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ইরানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন কড়া নজর রাখছে।আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশসীমা, স্থলভূমি কিংবা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার আবারও স্পষ্ট করেছে।আমিরাতের রাজধানী আবুধাবির কাছের আল-ধাফরা বিমানঘাঁটিতে বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা রয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি।বিবৃতিতে আরও বলা হয়, ইরানে কোনো হামলার ক্ষেত্রে লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত। বর্তমান সংকট সমাধানে সংলাপ, উত্তেজনা কমানো, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্মান করাই সবচেয়ে ভালো পথ—এ কথাও জানিয়েছে দেশটি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে তিনি জোর দিয়ে বলেন, এটি এখনো একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×