হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় সংলাপে’ এ দাবি জানায় দলটি। এতে বিএনপি, এবিপার্টি, গণফোরাম একাংশ, জাগপাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

সংলাপের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো- বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেফতার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের নির্বাচন ও কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মুহাম্মদ রেজাউল করীম বলেন, একতরফা নির্বাচন নির্বিঘ্ন করতে বিরোধীমতকে স্তব্ধ করার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। বিরোধীদল নির্বাচনের আগে চরম দমন-পীড়নের মুখোমুখি হয়েছে। শত শত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা, গায়েবি মামলা ও বিরোধী দলের মৃত ব্যক্তির নামে কারাদণ্ড দেওয়া হচ্ছে। জেলখানার ধারণ ক্ষমতার তিন গুন আসামি কারাবন্দি।

তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংলাপে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে বড় করতে করতে মাউন্ট এভারেস্টের ওপর বসিয়ে দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে যদি কেউ রাজপথে নামে, আমি মনে করি এটি বিরাট একটি সংগ্রাম।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এখন আর সংলাপ হবে না। বলতে হবে হাসিনা না, হাসিনা না। গত ১০ থেকে ১২ বছর ধরে বুদ্ধিজীবীরা সংলাপের প্রস্তাব দিতে দিতে ঘুমিয়ে গেছে। অনেক ফর্মুলার কথা বলেছেন, কোনটায় কাজ হয়নি। যদি আমরা বাধ্য করতে না পারি কাজ হবে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় সংলাপে’ এ দাবি জানায় দলটি। এতে বিএনপি, এবিপার্টি, গণফোরাম একাংশ, জাগপাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সংলাপের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো- বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেফতার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের নির্বাচন ও কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। মুহাম্মদ রেজাউল করীম বলেন, একতরফা নির্বাচন নির্বিঘ্ন করতে বিরোধীমতকে স্তব্ধ করার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। বিরোধীদল নির্বাচনের আগে চরম দমন-পীড়নের মুখোমুখি হয়েছে। শত শত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা, গায়েবি মামলা ও বিরোধী দলের মৃত ব্যক্তির নামে কারাদণ্ড দেওয়া হচ্ছে। জেলখানার ধারণ ক্ষমতার তিন গুন আসামি কারাবন্দি। তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংলাপে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে বড় করতে করতে মাউন্ট এভারেস্টের ওপর বসিয়ে দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে যদি কেউ রাজপথে নামে, আমি মনে করি এটি বিরাট একটি সংগ্রাম। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এখন আর সংলাপ হবে না। বলতে হবে হাসিনা না, হাসিনা না। গত ১০ থেকে ১২ বছর ধরে বুদ্ধিজীবীরা সংলাপের প্রস্তাব দিতে দিতে ঘুমিয়ে গেছে। অনেক ফর্মুলার কথা বলেছেন, কোনটায় কাজ হয়নি। যদি আমরা বাধ্য করতে না পারি কাজ হবে না। সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×