হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৯ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তেহরানের প্রাথমিক আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প এখন দেশটিতে হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

সামরিক আক্রমণ কি তবে শেষ? ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায় উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি

এর আগে বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দেন। সেখানে তিনি ইরানকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ট্রাম্প উল্লেখ করেন যে, মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল নৌবহর ইতিমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার চেয়েও ভয়াবহ আক্রমণের মুখোমুখি হতে হবে তেহরানকে।

উল্লেখ্য, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই বিক্ষোভকারীদের সমর্থনের জেরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হচ্ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৯ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তেহরানের প্রাথমিক আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প এখন দেশটিতে হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।এর আগে বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দেন। সেখানে তিনি ইরানকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানান।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ট্রাম্প উল্লেখ করেন যে, মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল নৌবহর ইতিমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার চেয়েও ভয়াবহ আক্রমণের মুখোমুখি হতে হবে তেহরানকে।উল্লেখ্য, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই বিক্ষোভকারীদের সমর্থনের জেরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হচ্ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×