হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদারীপুরের আ’লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন


মাদারীপুর, ০১ ফেব্রুয়ারি – মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী, রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা (৪৩)কে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আল আমিন মোল্লা মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রাজৈরের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা জানান, ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে থাকায় এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লাকে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে মামলা থাকায় শনিবার রাতে তাকে ওই থানায় পাঠানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাদারীপুরের আ’লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদারীপুরের আ’লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ০১ ফেব্রুয়ারি – মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী, রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা (৪৩)কে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।আল আমিন মোল্লা মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রাজৈরের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা জানান, ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে থাকায় এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লাকে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে মামলা থাকায় শনিবার রাতে তাকে ওই থানায় পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×