হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন


রাজস্থান, ৪ ফেব্রুয়ারি – ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগে যুক্তরাজ্যের দুই পর্যটককে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের পুষ্কর শহরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এমা ক্রিস্টিন নামের ওই ব্রিটিশ দম্পতি পর্যটন ভিসার শর্ত ভঙ্গ করে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন

সামরিক আক্রমণ কি তবে শেষ? ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায় উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি

গত ২১ জানুয়ারি পুষ্কর শহরের বিভিন্ন স্থানে ওই দম্পতিকে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান লেখা স্টিকার লাগাতে দেখা যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর পুলিশি তদন্ত শুরু হয়।

রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে অন্য কোনো দেশের প্রতি অবমাননাকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ভিসা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিদেশি নাগরিকদের কার্যকলাপের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বজায় রাখে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার মতো পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। এরই প্রেক্ষিতে গত সোমবার অপরাধ তদন্ত বিভাগ ওই দম্পতিকে নোটিশ পাঠায় এবং তাদের ভিসা বাতিল করে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজস্থান, ৪ ফেব্রুয়ারি – ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগে যুক্তরাজ্যের দুই পর্যটককে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের পুষ্কর শহরে এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এমা ক্রিস্টিন নামের ওই ব্রিটিশ দম্পতি পর্যটন ভিসার শর্ত ভঙ্গ করে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন।গত ২১ জানুয়ারি পুষ্কর শহরের বিভিন্ন স্থানে ওই দম্পতিকে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান লেখা স্টিকার লাগাতে দেখা যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর পুলিশি তদন্ত শুরু হয়।রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে অন্য কোনো দেশের প্রতি অবমাননাকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ভিসা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিদেশি নাগরিকদের কার্যকলাপের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বজায় রাখে বলে তিনি উল্লেখ করেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার মতো পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। এরই প্রেক্ষিতে গত সোমবার অপরাধ তদন্ত বিভাগ ওই দম্পতিকে নোটিশ পাঠায় এবং তাদের ভিসা বাতিল করে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×