হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন


ফেনী, ৮ ফেব্রুয়ারি – জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। গত ৭ ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন এই জিডি করেন।

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক শুরু

জিডিতে মিন্টু উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের এক নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে লক্ষ্য করে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন।” তিনি আরও দম্ভের সঙ্গে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেছে, আপনাকে কী রেখে পালাতে হবে তা তিনি বলতে চান না।

জিডিতে আরও দাবি করা হয়, বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিনসহ অন্যান্য জামায়াত নেতারা নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এতে মিন্টু নিজের সম্মানহানি এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। এসব বিষয়ে প্রতিকার চেয়ে থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ৮ ফেব্রুয়ারি – জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। গত ৭ ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন এই জিডি করেন।ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।জিডিতে মিন্টু উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের এক নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে লক্ষ্য করে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন।” তিনি আরও দম্ভের সঙ্গে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেছে, আপনাকে কী রেখে পালাতে হবে তা তিনি বলতে চান না।জিডিতে আরও দাবি করা হয়, বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিনসহ অন্যান্য জামায়াত নেতারা নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এতে মিন্টু নিজের সম্মানহানি এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। এসব বিষয়ে প্রতিকার চেয়ে থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে।সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×