হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় প্রশাসনের অভিযানে ৩টি ড্রেজার মেশিন ও ২টি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী গহীণ অরন্যে বনবিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বালি উত্তোলনে কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে।

এসময় একটি ঝুপড়ি ঘরের নিচের সুড়ঙ্গ থেকে ২টি এক নলা বন্দুক ও বিপূল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন বনবিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, পালংখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। এরই প্রেক্ষিতে বনবিভাগ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে। পরে আশে-পাশে তল্লাশি করে ২টি এক নলা বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব বলেন, থাইংখালী এলাকার তেলখোলা ও চাদেরখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল একটি সিন্ডিকেট।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান করতে গিয়ে ৩টি ড্রেজার মেশিন, ২টি বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়। এসব ড্রেজার মেশিন ও অস্ত্র থাইংখালী এলাকার রাশেলের বলে জানান তিনি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক বনবিভাগ ও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন ইউএনও সজীব।

অভিযানে বনবিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় প্রশাসনের অভিযানে ৩টি ড্রেজার মেশিন ও ২টি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় প্রশাসনের অভিযানে ৩টি ড্রেজার মেশিন ও ২টি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী গহীণ অরন্যে বনবিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বালি উত্তোলনে কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে। এসময় একটি ঝুপড়ি ঘরের নিচের সুড়ঙ্গ থেকে ২টি এক নলা বন্দুক ও বিপূল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন বনবিভাগ। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, পালংখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। এরই প্রেক্ষিতে বনবিভাগ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে। পরে আশে-পাশে তল্লাশি করে ২টি এক নলা বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে। অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব বলেন, থাইংখালী এলাকার তেলখোলা ও চাদেরখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল একটি সিন্ডিকেট। এমন সংবাদের ভিত্তিতে অভিযান করতে গিয়ে ৩টি ড্রেজার মেশিন, ২টি বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়। এসব ড্রেজার মেশিন ও অস্ত্র থাইংখালী এলাকার রাশেলের বলে জানান তিনি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক বনবিভাগ ও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন ইউএনও সজীব। অভিযানে বনবিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×