হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিএনপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন


নোয়াখালী-৬, ১২ ফেব্রুয়ারি – নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী এবং তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান অভিযোগ করে জানান, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। তার দাবি, স্থানীয় বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে আঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অপর একজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় মাসউদের ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, বিএনপির সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে মেরেছে এবং ফোন কেড়ে নিয়েছে। আমার দেবরকে কয়েকজন মিলে মারধর করেছে। প্রশাসন নিষ্ক্রিয়। তবে অভিযুক্ত বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আলাউদ্দিন এ প্রসঙ্গে জানান, এলাকায় কিছু গুজব ছড়ানো হচ্ছে। তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং যেখানেই সমস্যার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিএনপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিএনপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী-৬, ১২ ফেব্রুয়ারি – নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী এবং তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান অভিযোগ করে জানান, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। তার দাবি, স্থানীয় বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে আঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অপর একজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় মাসউদের ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, বিএনপির সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে মেরেছে এবং ফোন কেড়ে নিয়েছে। আমার দেবরকে কয়েকজন মিলে মারধর করেছে। প্রশাসন নিষ্ক্রিয়। তবে অভিযুক্ত বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আলাউদ্দিন এ প্রসঙ্গে জানান, এলাকায় কিছু গুজব ছড়ানো হচ্ছে। তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং যেখানেই সমস্যার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×