হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে জয়ী মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জয় পেতে পারেননি, যদিও সন্ধ্যার পর থেকে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ৫ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

ভোটের আগেই সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। দুই প্রার্থীর কথার লড়াই ভোটের দিনে এসে সরাসরি ভোটের লড়াইয়ে রূপ নেয়। কয়েক দফা ভোট থেমে থাকা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ সম্মেলনের পর ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। এতে মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পান, ফলে মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি, ফলে তার মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭টি।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে জয়ী মির্জা আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে জয়ী মির্জা আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জয় পেতে পারেননি, যদিও সন্ধ্যার পর থেকে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ৫ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।ভোটের আগেই সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। দুই প্রার্থীর কথার লড়াই ভোটের দিনে এসে সরাসরি ভোটের লড়াইয়ে রূপ নেয়। কয়েক দফা ভোট থেমে থাকা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ সম্মেলনের পর ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। এতে মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পান, ফলে মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি, ফলে তার মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭টি।এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×