হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরাজগঞ্জে ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত জয়ী, ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ অপরাহ্ন


সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া ৩৯ জন প্রার্থীর মধ্যে পাঁচটি আসনে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। এই ছয় আসনে বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত শাহিনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট পেয়েছেন।

এই আসনে জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট পান এবং বাকি পাঁচজন প্রার্থীই জামানত হারান। সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহা: আব্দুর রউফ সরকার ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট পান। এই আসনে জাতীয় পার্টির ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পান। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট পান এবং এই আসনে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এম এম সাইফ মোস্তাফিজ ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট পান এবং এই আসনে সর্বোচ্চ ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান যে সংসদীয় আসনের মোট বৈধ ভোটের ৮ দশমিক ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হয় এবং সেই হিসেবেই ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরাজগঞ্জে ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত জয়ী, ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরাজগঞ্জে ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত জয়ী, ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া ৩৯ জন প্রার্থীর মধ্যে পাঁচটি আসনে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। এই ছয় আসনে বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত শাহিনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট পেয়েছেন।এই আসনে জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট পান এবং বাকি পাঁচজন প্রার্থীই জামানত হারান। সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহা: আব্দুর রউফ সরকার ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট পান। এই আসনে জাতীয় পার্টির ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পান। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন।সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট পান এবং এই আসনে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এম এম সাইফ মোস্তাফিজ ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট পান এবং এই আসনে সর্বোচ্চ ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান যে সংসদীয় আসনের মোট বৈধ ভোটের ৮ দশমিক ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হয় এবং সেই হিসেবেই ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×