হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওইদিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোটও করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০ আসনের সংসদে এককভাবে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৫১ আসন প্রয়োজন। দুই শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা হবে, যেখানে দলনেতা নির্বাচিত হবেন। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জানাবেন, তাদের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তখন রাষ্ট্রপতিকে তারা সরকারপ্রধান করার অনুরোধ করবেন। রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচন করবেন। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি প্রদান করবেন।

মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে ১০ ভাগের নয় ভাগ সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ করা হবে। সর্বাধিক ১০ ভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভার সদস্য মনোনীত হতে পারবেন, যা সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শপথ দেবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারা দেশের নতুন সরকার হবে। শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যকর থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওইদিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোটও করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০ আসনের সংসদে এককভাবে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৫১ আসন প্রয়োজন। দুই শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা হবে, যেখানে দলনেতা নির্বাচিত হবেন। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জানাবেন, তাদের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তখন রাষ্ট্রপতিকে তারা সরকারপ্রধান করার অনুরোধ করবেন। রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচন করবেন। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি প্রদান করবেন।মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে ১০ ভাগের নয় ভাগ সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ করা হবে। সর্বাধিক ১০ ভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভার সদস্য মনোনীত হতে পারবেন, যা সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শপথ দেবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে।নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারা দেশের নতুন সরকার হবে। শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যকর থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×