হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়।

রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকা থেকে একটি সিএনজি ও একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান মহাসড়কে তোলার চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি ও মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে দুই লক্ষ সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকা থেকে একটি সিএনজি ও একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান মহাসড়কে তোলার চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি ও মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে দুই লক্ষ সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×