হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোপন পারমাণবিক পরীক্ষার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল ক্রেমলিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন


মস্কো, ১৮ ফেব্রুয়ারি – চীন কিংবা রাশিয়া কেউই গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের তোলা ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে চীনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা এই অভিযোগ অস্বীকার করেছিল। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে যে ২০২০ সালে চীন গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায়। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে আমরা বহুবার অভিযোগ শুনেছি। এসব ক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম উঠে এসেছে। তবে বাস্তবতা হলো রুশ ফেডারেশন কিংবা চীন কেউই কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি।

তিনি আরও বলেন, আমরা জানি যে এসব অভিযোগ গণপ্রজাতন্ত্রী চীনের একজন প্রতিনিধির পক্ষ থেকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে এবং প্রকৃত পরিস্থিতি এটাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের ওপর চাপ তৈরি করছেন যাতে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে চীনকে যুক্ত করে একটি নতুন চুক্তির আলোচনায় বসে। ওয়াশিংটন জানিয়েছে এই চুক্তিটি নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে কাজ করবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ চালু থাকা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বিশ্ব দ্রুতগতির পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। তবে অনেকেই আবার বলছেন এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গোপন পারমাণবিক পরীক্ষার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল ক্রেমলিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোপন পারমাণবিক পরীক্ষার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল ক্রেমলিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৮ ফেব্রুয়ারি – চীন কিংবা রাশিয়া কেউই গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের তোলা ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।এর আগে চীনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা এই অভিযোগ অস্বীকার করেছিল। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে যে ২০২০ সালে চীন গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায়। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে আমরা বহুবার অভিযোগ শুনেছি। এসব ক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম উঠে এসেছে। তবে বাস্তবতা হলো রুশ ফেডারেশন কিংবা চীন কেউই কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি।তিনি আরও বলেন, আমরা জানি যে এসব অভিযোগ গণপ্রজাতন্ত্রী চীনের একজন প্রতিনিধির পক্ষ থেকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে এবং প্রকৃত পরিস্থিতি এটাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের ওপর চাপ তৈরি করছেন যাতে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে চীনকে যুক্ত করে একটি নতুন চুক্তির আলোচনায় বসে। ওয়াশিংটন জানিয়েছে এই চুক্তিটি নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে কাজ করবে।যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ চালু থাকা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বিশ্ব দ্রুতগতির পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। তবে অনেকেই আবার বলছেন এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত।এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×