হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানুষের প্রত্যাশা পূরণে টিমওয়ার্কের ওপর জোর দিলেন শ্রমমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী উল্লেখ করেন, সফলতা অর্জনের জন্য দলীয় মনোভাব নিয়ে কাজ করা জরুরি। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

তিনি কাজের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা এবং দলের ইশতেহারকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিগত এক বছরের কাজের পর্যালোচনা করে ঘাটতিগুলো চিহ্নিত করার পাশাপাশি আগামী ১০০ দিনের মধ্যে করণীয় বিষয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর তিনি জোর দেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাতে হবে।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মানুষের প্রত্যাশা পূরণে টিমওয়ার্কের ওপর জোর দিলেন শ্রমমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানুষের প্রত্যাশা পূরণে টিমওয়ার্কের ওপর জোর দিলেন শ্রমমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন।মন্ত্রী উল্লেখ করেন, সফলতা অর্জনের জন্য দলীয় মনোভাব নিয়ে কাজ করা জরুরি। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।তিনি কাজের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা এবং দলের ইশতেহারকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিগত এক বছরের কাজের পর্যালোচনা করে ঘাটতিগুলো চিহ্নিত করার পাশাপাশি আগামী ১০০ দিনের মধ্যে করণীয় বিষয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর তিনি জোর দেন।দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাতে হবে।এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×