হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের আগেই বিতর্কে রাশমিকা, ‘ককটেল টু’ সিনেমায় সমকামী চরিত্রে অভিনয়ের গুঞ্জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন


রাজস্থান, ২১ ফেব্রুয়ারি – বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র পাঁচ দিন বাকি, ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক। তবে তার বিয়ে নিয়ে নয়, বরং আসন্ন সিনেমা ‘ককটেল টু’ এ তার অভিনীত একটি স্পর্শকাতর চরিত্র নিয়ে এই আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রাশমিকা।

এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার নতুন সিনেমার সম্ভাব্য প্লট। জানা গেছে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল টু’ সিনেমায় রাশমিকা ও কৃতি শ্যানন থাকবেন সমকামী দম্পতি হিসেবে। তাদের সম্পর্কের টানাপোড়েন ও তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেতা শাহিদ কাপুরের উপস্থিতি থাকবে যা নিয়ে সিনেমার মূল গল্প আবর্তিত হবে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

যদিও এখন পর্যন্ত পরিচালক বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে এই সমকামী চরিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বিয়ের আগ মুহূর্তে এমন বিতর্কিত চরিত্রে অভিনয়ের খবর রাশমিকার ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল। সম্প্রতি পরিচালক হোমি আদাজানিয়া শুটিংয়ের শেষ দিনে কৃতি, রাশমিকা ও শাহিদ কাপুরের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পরই এই জল্পনার সূত্রপাত হয়।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিয়ের আগেই বিতর্কে রাশমিকা, ‘ককটেল টু’ সিনেমায় সমকামী চরিত্রে অভিনয়ের গুঞ্জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের আগেই বিতর্কে রাশমিকা, ‘ককটেল টু’ সিনেমায় সমকামী চরিত্রে অভিনয়ের গুঞ্জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজস্থান, ২১ ফেব্রুয়ারি – বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র পাঁচ দিন বাকি, ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক। তবে তার বিয়ে নিয়ে নয়, বরং আসন্ন সিনেমা ‘ককটেল টু’ এ তার অভিনীত একটি স্পর্শকাতর চরিত্র নিয়ে এই আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রাশমিকা।এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার নতুন সিনেমার সম্ভাব্য প্লট। জানা গেছে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল টু’ সিনেমায় রাশমিকা ও কৃতি শ্যানন থাকবেন সমকামী দম্পতি হিসেবে। তাদের সম্পর্কের টানাপোড়েন ও তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেতা শাহিদ কাপুরের উপস্থিতি থাকবে যা নিয়ে সিনেমার মূল গল্প আবর্তিত হবে।যদিও এখন পর্যন্ত পরিচালক বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে এই সমকামী চরিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বিয়ের আগ মুহূর্তে এমন বিতর্কিত চরিত্রে অভিনয়ের খবর রাশমিকার ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।উল্লেখ্য, ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল। সম্প্রতি পরিচালক হোমি আদাজানিয়া শুটিংয়ের শেষ দিনে কৃতি, রাশমিকা ও শাহিদ কাপুরের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পরই এই জল্পনার সূত্রপাত হয়।এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×