হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:২৩ অপরাহ্ন

অস্ত্র পাচারের অভিযোগে মামলা হয় কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহর (৫০) বিরুদ্ধে। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। ভিন্ন ভিন্ন পরিচয়ে ঘুরে বেড়াতেন দেশের বিভিন্ন এলাকা। কিন্তু শুক্রবার (০৪ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫ এর একটি দল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আব্দুল মজিদের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কক্সবাজার সদর থানায়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গেল ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি। শুক্রবার মধ্যরাতে তাকে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

গ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:২৩ অপরাহ্ন
Print Image
অস্ত্র পাচারের অভিযোগে মামলা হয় কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহর (৫০) বিরুদ্ধে। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। ভিন্ন ভিন্ন পরিচয়ে ঘুরে বেড়াতেন দেশের বিভিন্ন এলাকা। কিন্তু শুক্রবার (০৪ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫ এর একটি দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আব্দুল মজিদের ছেলে। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কক্সবাজার সদর থানায়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গেল ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি। শুক্রবার মধ্যরাতে তাকে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে। তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×