হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন


কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী সীমান্ত সংলগ্ন বদরখালী এলাকায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী শিশুটি ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে সড়কপথে মহেশখালী ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে এমপির গাড়িবহর বদরখালী অতিক্রম করার সময় বহরের একটি গাড়ির নিচে চাপা পড়ে শিশু খালেদ। গুরুতর আহত অবস্থায় মা সুমাইয়া তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে ডাম্প ট্রাক ফেলে গাড়িবহরের গতিরোধ করে। তবে সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো মুক্ত করা হয়।

এ ঘটনায় শিশুটিকে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী সীমান্ত সংলগ্ন বদরখালী এলাকায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।রোববার বিকেলে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী শিশুটি ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে সড়কপথে মহেশখালী ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে এমপির গাড়িবহর বদরখালী অতিক্রম করার সময় বহরের একটি গাড়ির নিচে চাপা পড়ে শিশু খালেদ। গুরুতর আহত অবস্থায় মা সুমাইয়া তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে ডাম্প ট্রাক ফেলে গাড়িবহরের গতিরোধ করে। তবে সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো মুক্ত করা হয়।এ ঘটনায় শিশুটিকে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×