হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন


রাজস্থান, ২৩ ফেব্রুয়ারি – ভারতের রাজস্থানের যোধপুরে বিয়ের ঠিক আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে দুই বোনের বিয়ের আয়োজন ঘিরে বাড়িজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই নেমে আসে শোকের ছায়া। পুলিশ ধারণা করছে, মানাই গ্রামের ওই দুই বোন আত্মহত্যা করেছেন।

নিহত দুই তরুণীর নাম শোভা (২৫) ও বিমলা (২৩)। শনিবার তাঁদের বিয়ের দিন ধার্য ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে চলছিল বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কিন্তু সেই রাতই কাল হয়ে দাঁড়ায় পরিবারের জন্য। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। এরপর ভোর চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।

শনিবার সকালে মরদেহ বাড়িতে এনে সৎকারের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্য স্থগিত করে দেয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ছাড়া মৃত্যুর নিশ্চিত কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজস্থান, ২৩ ফেব্রুয়ারি – ভারতের রাজস্থানের যোধপুরে বিয়ের ঠিক আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে দুই বোনের বিয়ের আয়োজন ঘিরে বাড়িজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই নেমে আসে শোকের ছায়া। পুলিশ ধারণা করছে, মানাই গ্রামের ওই দুই বোন আত্মহত্যা করেছেন।নিহত দুই তরুণীর নাম শোভা (২৫) ও বিমলা (২৩)। শনিবার তাঁদের বিয়ের দিন ধার্য ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে চলছিল বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কিন্তু সেই রাতই কাল হয়ে দাঁড়ায় পরিবারের জন্য। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। এরপর ভোর চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।শনিবার সকালে মরদেহ বাড়িতে এনে সৎকারের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্য স্থগিত করে দেয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ছাড়া মৃত্যুর নিশ্চিত কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×