হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের গভীর যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ওই অশুভ যোগসূত্রের কারণেই ঘটনার প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বুধবার দুপুরে রাজধানীর বনানীর কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সে সময় দুটি তদন্ত কমিশন গঠন হয়েছিল যার একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়।

কিন্তু দুঃখজনকভাবে দুটি তদন্তের কোনো প্রতিবেদনই জনগণ জানতে পারেনি। যদি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখত তবে জাতির সামনে অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে এই হত্যাকাণ্ডের গভীর সম্পর্ক ছিল যার কারণে তারা চাননি রিপোর্টগুলো প্রকাশ পাক। অবিলম্বে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং এর নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

ডা. শফিকুর রহমান আরও বলেন, খুনের নেপথ্যের কারিগর, পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী যারা উৎসাহ জুগিয়েছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করেছে তারা সবাই সমানভাবে দোষী। তাদের বিচার নিশ্চিত করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। মহান মুক্তিযুদ্ধের সময় বা দুটি বিশ্বযুদ্ধেও একদিনে এত সেনা কর্মকর্তা নিহত হননি উল্লেখ করে তিনি বলেন, দেশকে সামরিক শক্তির দিক থেকে দুর্বল করে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের দায় অস্বীকার করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের গভীর যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ওই অশুভ যোগসূত্রের কারণেই ঘটনার প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বুধবার দুপুরে রাজধানীর বনানীর কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সে সময় দুটি তদন্ত কমিশন গঠন হয়েছিল যার একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়।কিন্তু দুঃখজনকভাবে দুটি তদন্তের কোনো প্রতিবেদনই জনগণ জানতে পারেনি। যদি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখত তবে জাতির সামনে অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে এই হত্যাকাণ্ডের গভীর সম্পর্ক ছিল যার কারণে তারা চাননি রিপোর্টগুলো প্রকাশ পাক। অবিলম্বে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং এর নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।ডা. শফিকুর রহমান আরও বলেন, খুনের নেপথ্যের কারিগর, পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী যারা উৎসাহ জুগিয়েছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করেছে তারা সবাই সমানভাবে দোষী। তাদের বিচার নিশ্চিত করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। মহান মুক্তিযুদ্ধের সময় বা দুটি বিশ্বযুদ্ধেও একদিনে এত সেনা কর্মকর্তা নিহত হননি উল্লেখ করে তিনি বলেন, দেশকে সামরিক শক্তির দিক থেকে দুর্বল করে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের দায় অস্বীকার করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×