হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে উসকানিমূলক গুলি চালানোর জবাবে এই পাল্টা অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরের বিভিন্ন স্থানে আফগান তালেবান বাহিনী উসকানিমূলকভাবে গুলি চালায় বলে দাবি করেছে ইসলামাবাদ।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চলমান এই সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের দুইজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের পাল্টা অভিযানে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।

তিনি উল্লেখ করেন যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান বদ্ধপরিকর এবং প্রয়োজন হলে আরও পাল্টা হামলা চালানো হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শাহবাজ শরীফ আরও বলেন, তাদের বাহিনী যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ সক্ষম এবং প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না।

পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারও অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিটি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু পাকিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে উসকানিমূলক গুলি চালানোর জবাবে এই পাল্টা অভিযান শুরু করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরের বিভিন্ন স্থানে আফগান তালেবান বাহিনী উসকানিমূলকভাবে গুলি চালায় বলে দাবি করেছে ইসলামাবাদ।চলমান এই সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের দুইজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের পাল্টা অভিযানে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধা নিহত হয়েছেন।রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছে।পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।তিনি উল্লেখ করেন যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান বদ্ধপরিকর এবং প্রয়োজন হলে আরও পাল্টা হামলা চালানো হবে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।শাহবাজ শরীফ আরও বলেন, তাদের বাহিনী যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ সক্ষম এবং প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না।পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারও অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিটি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×