হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেনীতে ১ লাখ টাকা ঘুষ নেয়ার সময় পিআইওসহ দুজন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন


ফেনী, ২৭ ফেব্রুয়ারি – ফেনীর সোনাগাজী উপজেলায় ঘুষের ১ লাখ টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং এক কার্যসহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে বিল দাখিল করেছিলেন উপঠিকাদার হুমায়ুন কবির। সেই বিলের অর্থ ছাড়ের বিনিময়ে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। একপর্যায়ে উপঠিকাদার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসেবে ১ লাখ টাকা ঘুষ দিতে সম্মত হন।

বৃহস্পতিবার দুপুরে ওই টাকা নিয়ে পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন। ঠিক তখনই দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে এবং ঘুষের টাকা জব্দ করে।

ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা জানান, পিআইও তার কাছ থেকে আগেও বিভিন্ন সময়ে সাড়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এবার ১২ লাখ টাকা দাবি করায় তিনি ১ লাখ টাকা দিতে রাজি হয়ে দুদককে জানান।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেনীতে ১ লাখ টাকা ঘুষ নেয়ার সময় পিআইওসহ দুজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেনীতে ১ লাখ টাকা ঘুষ নেয়ার সময় পিআইওসহ দুজন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ২৭ ফেব্রুয়ারি – ফেনীর সোনাগাজী উপজেলায় ঘুষের ১ লাখ টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং এক কার্যসহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে বিল দাখিল করেছিলেন উপঠিকাদার হুমায়ুন কবির। সেই বিলের অর্থ ছাড়ের বিনিময়ে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। একপর্যায়ে উপঠিকাদার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসেবে ১ লাখ টাকা ঘুষ দিতে সম্মত হন।বৃহস্পতিবার দুপুরে ওই টাকা নিয়ে পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন। ঠিক তখনই দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে এবং ঘুষের টাকা জব্দ করে।ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা জানান, পিআইও তার কাছ থেকে আগেও বিভিন্ন সময়ে সাড়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এবার ১২ লাখ টাকা দাবি করায় তিনি ১ লাখ টাকা দিতে রাজি হয়ে দুদককে জানান।এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×