বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) শুরু হচ্ছে মঙ্গলবার। কক্সবাজারের ইনানিতে এই আয়োজন হবে বলে বাংলাদেশ নৌবাহিনীর বরাত ;দিয়ে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আইএফআর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
নৌবাহিনী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই আইএফআর এর আয়োজন করছে।
এটাই হবে দেশে এই প্রথমবারের মতো এমন একটি আইএফআর আয়োজন যেখানে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং স্বাগতিক বাংলাদেশসহ এতো অধিক সংখ্যক দেশ অংশগ্রহণ করছে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নৌবাহিনীদের তাদের সক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্লাটফরম।
নৌ সদরদপ্তর আশা করছে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি দারুণ সুযোগ। বিশেষত বাংলাদেশি জলসীমানায় আন্তর্জাতিক নৌবাহিনীর সাথে যোগাযোগ, পর্যটন প্রচারণা ও উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুযোগ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিচ প্যারেড, সমুদ্রে বিশেষ বাহিনীর কার্যক্রমের অংশ এবং ফ্লিট রিভিউ হবে।
এছাড়াও বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের আয়োজন করা হবে। আইএফআর এ অংশগ্রহণকারী বিদেশি রাষ্ট্রের সদস্যরাও এটা উপভোগ করবেন।




মন্তব্য করুন