হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীলঙ্কার জলসীমায় ইরানি জাহাজ, ২০৮ নাবিককে উদ্ধারের নির্দেশ প্রেসিডেন্টের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন


কলম্বো, ৬ মার্চ – শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে কলম্বো বন্দরের অদূরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় ‘আইআরআইএস বুশেহর’ নামের একটি ইরানি জাহাজ নোঙর করেছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাওয়ার পর এর ক্রুদের নিরাপদে উদ্ধার করে তীরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রেসিডেন্ট জানান, শ্রীলঙ্কায় অবস্থিত ইরানি দূতাবাস ও সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর জাহাজটির অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মোতাবেক শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী মোট ২০৮ জন ক্রুকে তীরে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। বর্তমানে তাদের নিজস্ব জাহাজ থেকে নৌযানে করে কলম্বো বন্দরে নিয়ে আসার কাজ চলছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরবর্তীতে এই নাবিক ও ক্রুদের ত্রিনকোমালি বন্দর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন। প্রসঙ্গত গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের আরেকটি জাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে সাবমেরিন টর্পেডোর আঘাতেই জাহাজটি ডুবে যায়। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ওই জাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। ঘটনার পর ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করে গালে জাতীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং জীবিত উদ্ধারকৃতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রীলঙ্কার জলসীমায় ইরানি জাহাজ, ২০৮ নাবিককে উদ্ধারের নির্দেশ প্রেসিডেন্টের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীলঙ্কার জলসীমায় ইরানি জাহাজ, ২০৮ নাবিককে উদ্ধারের নির্দেশ প্রেসিডেন্টের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ৬ মার্চ – শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে কলম্বো বন্দরের অদূরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় ‘আইআরআইএস বুশেহর’ নামের একটি ইরানি জাহাজ নোঙর করেছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাওয়ার পর এর ক্রুদের নিরাপদে উদ্ধার করে তীরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।প্রেসিডেন্ট জানান, শ্রীলঙ্কায় অবস্থিত ইরানি দূতাবাস ও সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর জাহাজটির অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মোতাবেক শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী মোট ২০৮ জন ক্রুকে তীরে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। বর্তমানে তাদের নিজস্ব জাহাজ থেকে নৌযানে করে কলম্বো বন্দরে নিয়ে আসার কাজ চলছে।পরবর্তীতে এই নাবিক ও ক্রুদের ত্রিনকোমালি বন্দর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন। প্রসঙ্গত গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের আরেকটি জাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে সাবমেরিন টর্পেডোর আঘাতেই জাহাজটি ডুবে যায়। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ওই জাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। ঘটনার পর ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করে গালে জাতীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং জীবিত উদ্ধারকৃতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।এস এম/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×