হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বোয়ালখালীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা পেলেন বিধবা জুলেখা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম, ৮ মার্চ – পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

শনিবার দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলেখা বেগমের হাতে সংগঠনের পক্ষ থেকে রমজানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায় জুলেখা বেগম প্রায় এক বছর আগে তার স্বামী জয়নাল আবেদীনকে হারান এবং এরপর থেকেই চার কন্যা সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পরিবারে কোনো ছেলে সন্তান বা উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বড় মেয়েকে বিয়ে দিলেও বর্তমানে বাকি তিন মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় এলাকাবাসীর দয়ায় দিন পার করতে হয় এই অসহায় নারীকে।

তার এই দুরবস্থার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সরেজমিনে গিয়ে খোঁজখবর নেন এবং শনিবার তার বাড়িতে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. সাইমন, ওবাইদুল হক, মো. এরশাদ এবং দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দীন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বোয়ালখালীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা পেলেন বিধবা জুলেখা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বোয়ালখালীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা পেলেন বিধবা জুলেখা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৮ মার্চ – পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ।শনিবার দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলেখা বেগমের হাতে সংগঠনের পক্ষ থেকে রমজানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায় জুলেখা বেগম প্রায় এক বছর আগে তার স্বামী জয়নাল আবেদীনকে হারান এবং এরপর থেকেই চার কন্যা সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।পরিবারে কোনো ছেলে সন্তান বা উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বড় মেয়েকে বিয়ে দিলেও বর্তমানে বাকি তিন মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় এলাকাবাসীর দয়ায় দিন পার করতে হয় এই অসহায় নারীকে।তার এই দুরবস্থার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সরেজমিনে গিয়ে খোঁজখবর নেন এবং শনিবার তার বাড়িতে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন।সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. সাইমন, ওবাইদুল হক, মো. এরশাদ এবং দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দীন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×