হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরব দেশগুলোতে ইরানের হামলা বোকামিপূর্ণ, তারা এখন আমাদের পাশে: ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১০ মার্চ – ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে প্রতিবেশী আরব দেশগুলোতে তেহরানের হামলার কৌশলকে চরম নির্বুদ্ধিতা এবং বোকামিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের এই ভুল কৌশলের কারণেই নিরপেক্ষ অবস্থানে থাকা আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে।

সোমবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলার যে কৌশল ইরান নিয়েছে তাকে আমি খুবই বোকামিপূর্ণ বলে মনে করি। কারণ ইরানের প্রতিবেশীরা অনেকাংশেই নিরপেক্ষ ছিল অথবা তারা এই যুদ্ধে জড়াতে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হওয়ার কারণে ফলাফল সম্পূর্ণ বিপরীত হয়েছে। ইরানের প্রতিবেশী দেশগুলো এখন পুরোপুরি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা ইতোমধ্যে সফলভাবে হামলা শুরু করেছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অন্যান্য দেশের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ক্রমাগত হামলার শিকার হচ্ছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই এই আলোচনা ব্যর্থ হয়। ঠিক তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সাথে তাল মিলিয়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামের আরেকটি অভিযান পরিচালনা করে। এই যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও আক্রমণ শুরু করে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরব দেশগুলোতে ইরানের হামলা বোকামিপূর্ণ, তারা এখন আমাদের পাশে: ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরব দেশগুলোতে ইরানের হামলা বোকামিপূর্ণ, তারা এখন আমাদের পাশে: ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ মার্চ – ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে প্রতিবেশী আরব দেশগুলোতে তেহরানের হামলার কৌশলকে চরম নির্বুদ্ধিতা এবং বোকামিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের এই ভুল কৌশলের কারণেই নিরপেক্ষ অবস্থানে থাকা আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে।সোমবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলার যে কৌশল ইরান নিয়েছে তাকে আমি খুবই বোকামিপূর্ণ বলে মনে করি। কারণ ইরানের প্রতিবেশীরা অনেকাংশেই নিরপেক্ষ ছিল অথবা তারা এই যুদ্ধে জড়াতে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হওয়ার কারণে ফলাফল সম্পূর্ণ বিপরীত হয়েছে। ইরানের প্রতিবেশী দেশগুলো এখন পুরোপুরি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা ইতোমধ্যে সফলভাবে হামলা শুরু করেছে।সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অন্যান্য দেশের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ক্রমাগত হামলার শিকার হচ্ছে।উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই এই আলোচনা ব্যর্থ হয়। ঠিক তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সাথে তাল মিলিয়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামের আরেকটি অভিযান পরিচালনা করে। এই যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও আক্রমণ শুরু করে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×