হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতির শর্ত দিল ইরান, গ্যারান্টি চাইল যুক্তরাষ্ট্রের কাছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন


তেহরান, ১০ মার্চ – ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, চীন ও রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ যুদ্ধবিরতির লক্ষ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানি সংবাদমাধ্যম ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি স্পষ্ট জানান, ইরানও যুদ্ধবিরতি চায়, তবে এক্ষেত্রে তাদের প্রধান শর্ত হলো আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না, এমন নিশ্চয়তা তাদের দিতে হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে হামলা চালায় ইসরায়েল। সরকারের দাবি অনুযায়ী, হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গত ১০ দিনে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অন্তত এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ও বেশ কয়েকটি তেলের ডিপো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে এসব হামলার কড়া জবাব দিচ্ছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

এস এম/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতির শর্ত দিল ইরান, গ্যারান্টি চাইল যুক্তরাষ্ট্রের কাছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতির শর্ত দিল ইরান, গ্যারান্টি চাইল যুক্তরাষ্ট্রের কাছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১০ মার্চ – ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, চীন ও রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ যুদ্ধবিরতির লক্ষ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানি সংবাদমাধ্যম ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি স্পষ্ট জানান, ইরানও যুদ্ধবিরতি চায়, তবে এক্ষেত্রে তাদের প্রধান শর্ত হলো আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না, এমন নিশ্চয়তা তাদের দিতে হবে।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে হামলা চালায় ইসরায়েল। সরকারের দাবি অনুযায়ী, হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গত ১০ দিনে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অন্তত এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে।যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ও বেশ কয়েকটি তেলের ডিপো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে এসব হামলার কড়া জবাব দিচ্ছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।এস এম/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×