হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের গোয়াইনঘাটে পোলট্রি খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন


সিলেট, ১৩ মার্চ – সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খণ্ড গ্রামে একটি পোলট্রি খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সুমন মিয়া। ১৭ বছর বয়সী সুমন ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে পোলট্রি খামারের ভেতরে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান পোলট্রি খামারটির মালিক মাওলানা আব্দুল করিম। তার ছেলে মোস্তাক আহমদ রাত দশটার দিকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে জানান যে তাদের খামারে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় উৎসুক জনতা নিহতের মুখের বাঁধন খুলে তার পরিচয় শনাক্ত করেন।

চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান নিহত সুমন অত্যন্ত সহজ সরল স্বভাবের ছিলেন।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটের গোয়াইনঘাটে পোলট্রি খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের গোয়াইনঘাটে পোলট্রি খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৩ মার্চ – সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খণ্ড গ্রামে একটি পোলট্রি খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সুমন মিয়া। ১৭ বছর বয়সী সুমন ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে পোলট্রি খামারের ভেতরে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান পোলট্রি খামারটির মালিক মাওলানা আব্দুল করিম। তার ছেলে মোস্তাক আহমদ রাত দশটার দিকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে জানান যে তাদের খামারে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় উৎসুক জনতা নিহতের মুখের বাঁধন খুলে তার পরিচয় শনাক্ত করেন।চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান নিহত সুমন অত্যন্ত সহজ সরল স্বভাবের ছিলেন।এনএন/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×