হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন


ঢাকা, ১৬ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। ঈদের দিন কারাবন্দিদের সকাল, দুপুর এবং রাতে এই বিশেষ খাবার দেওয়া হবে। নির্ধারিত মেন্যু অনুযায়ী ঈদের সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাই এবং মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, আলুর দম এবং রুই মাছ।

তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া পান ও সুপারির ব্যবস্থাও থাকবে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এই বিশেষ আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার দেওয়া হবে। কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করতে এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা

এস এম/ ১৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। ঈদের দিন কারাবন্দিদের সকাল, দুপুর এবং রাতে এই বিশেষ খাবার দেওয়া হবে। নির্ধারিত মেন্যু অনুযায়ী ঈদের সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাই এবং মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, আলুর দম এবং রুই মাছ।তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া পান ও সুপারির ব্যবস্থাও থাকবে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এই বিশেষ আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার দেওয়া হবে। কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করতে এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।এস এম/ ১৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×