হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি নেতা লারিজানি হত্যার তীব্র নিন্দা জানাল চীন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন


বেইজিং, ১৯ মার্চ – ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিং এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।

ইরান চীনের ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে তেহরানের চালানো হামলার সমালোচনাও করেছে বেইজিং। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও অন্যান্য শীর্ষ নেতা নিহত হন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

এরপর আলী লারিজানি ছিলেন নিহত হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ইরানি নেতা। লারিজানির মৃত্যু প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একটি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে চীন সব সময় শক্তি প্রয়োগের বিরোধিতা করে। কোনো দেশের রাষ্ট্রনেতাকে হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা অত্যন্ত অগ্রহণযোগ্য।

লিন জিয়ান সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সংযম প্রদর্শনের আহ্বান জানান। এই চলমান সংঘাতে বেইজিং মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলতি মাসে মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের বিশেষ দূত ঝাই জুন ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। লিন জিয়ান আরও জানান, ঝাই জুন তার সফরকালে স্পষ্টভাবে জোর দিয়েছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে কোনো অবস্থাতেই হামলা করা উচিত নয় এবং নৌপথের নিরাপত্তাও বিঘ্নিত করা ঠিক নয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানি নেতা লারিজানি হত্যার তীব্র নিন্দা জানাল চীন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি নেতা লারিজানি হত্যার তীব্র নিন্দা জানাল চীন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৯ মার্চ – ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিং এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।ইরান চীনের ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে তেহরানের চালানো হামলার সমালোচনাও করেছে বেইজিং। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও অন্যান্য শীর্ষ নেতা নিহত হন।এরপর আলী লারিজানি ছিলেন নিহত হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ইরানি নেতা। লারিজানির মৃত্যু প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একটি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে চীন সব সময় শক্তি প্রয়োগের বিরোধিতা করে। কোনো দেশের রাষ্ট্রনেতাকে হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা অত্যন্ত অগ্রহণযোগ্য।লিন জিয়ান সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সংযম প্রদর্শনের আহ্বান জানান। এই চলমান সংঘাতে বেইজিং মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।চলতি মাসে মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের বিশেষ দূত ঝাই জুন ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। লিন জিয়ান আরও জানান, ঝাই জুন তার সফরকালে স্পষ্টভাবে জোর দিয়েছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে কোনো অবস্থাতেই হামলা করা উচিত নয় এবং নৌপথের নিরাপত্তাও বিঘ্নিত করা ঠিক নয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×