হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯০০ গোলের মাইলফলকে মেসি, তবে চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিলো ইন্টার মিয়ামি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন


টালাহাসি, ১৯ মার্চ – বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ৯০০তম গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার এই ব্যক্তিগত অর্জনের দিনে দল ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে।

ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের নিয়মে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। ১৮ মার্চ বুধবার ম্যাচের মাত্র সপ্তম মিনিটে গোল করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে ৭৪তম মিনিটে ন্যাশভিলের হয়ে ক্রিস্টিনা এসপিনোজা সমতাসূচক গোলটি করেন। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ১-১।

আরও পড়ুন

সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন

ম্যাচের বাকি সময়ে মিয়ামিকে আটকে রেখে টেনেসির দলটি অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয়। মেসির গোলের পর ম্যাচটি একটি বড় উদযাপনের উপলক্ষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মিয়ামির জন্য চরম হতাশার হয়ে দাঁড়ায়।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে এটি ছিল ক্লাবটির শেষ ম্যাচ। ২০২৩ সালে ফ্লোরিডার এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগ সকার বা এমএলএস চ্যাম্পিয়নদের হয়ে মেসির মোট গোলসংখ্যা এখন ৮১টি। আটবারের ব্যালন ডি অর জয়ী এই ফরোয়ার্ড কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে ৬৭২টি, ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫টি আন্তর্জাতিক গোল করেছেন।

তার এই ৯০০তম গোলটি আসে পেশাদার ফুটবলে প্রথম গোলের প্রায় ২১ বছর পর। ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে তিনি নিজের প্রথম গোলটি করেছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯০০ গোলের মাইলফলকে মেসি, তবে চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিলো ইন্টার মিয়ামি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯০০ গোলের মাইলফলকে মেসি, তবে চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিলো ইন্টার মিয়ামি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] টালাহাসি, ১৯ মার্চ – বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ৯০০তম গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার এই ব্যক্তিগত অর্জনের দিনে দল ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে।ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের নিয়মে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। ১৮ মার্চ বুধবার ম্যাচের মাত্র সপ্তম মিনিটে গোল করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে ৭৪তম মিনিটে ন্যাশভিলের হয়ে ক্রিস্টিনা এসপিনোজা সমতাসূচক গোলটি করেন। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ১-১।ম্যাচের বাকি সময়ে মিয়ামিকে আটকে রেখে টেনেসির দলটি অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয়। মেসির গোলের পর ম্যাচটি একটি বড় উদযাপনের উপলক্ষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মিয়ামির জন্য চরম হতাশার হয়ে দাঁড়ায়।ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে এটি ছিল ক্লাবটির শেষ ম্যাচ। ২০২৩ সালে ফ্লোরিডার এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগ সকার বা এমএলএস চ্যাম্পিয়নদের হয়ে মেসির মোট গোলসংখ্যা এখন ৮১টি। আটবারের ব্যালন ডি অর জয়ী এই ফরোয়ার্ড কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে ৬৭২টি, ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫টি আন্তর্জাতিক গোল করেছেন।তার এই ৯০০তম গোলটি আসে পেশাদার ফুটবলে প্রথম গোলের প্রায় ২১ বছর পর। ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে তিনি নিজের প্রথম গোলটি করেছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×