হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নূরুল ইসলাম, সম্পাদক বাবুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সাহিত্য একাডেমির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৩-২৪ সালের জন্য মুহম্মদ নূরুল ইসলাম পুনরায় সভাপতি ও কবি রুহুল কাদের বাবুল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আগামী দুই বছরের জন্য আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে জেলা শিক্ষা অফিসার বিশিষ্ট ছড়াকার মো. নাছির উদ্দিন সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার-কবি সোহেল ইকবাল সহকারী সাধারণ সম্পাদক, কবি মোহম্মদ আমির উদ্দিন অর্থ সম্পাদক, কবি-নারী নেত্রী শামীম আকতার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, কবি-সাংবাদিক আজাদ মনসুর প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি-আবৃত্তিকার কল্লোল দে চৌধুরী অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি অজিত কুমার দাশ, ব্যাংকার ছড়াকার নুরুল আলম হেলালী, কবি-এডভোকেট নুর মোহাম্মদ, পোকখালী হাইস্কুলের প্রধান শিক্ষক কবি শফিউল আলম শফি, কক্সবাজার মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক কবি কানিজ ফাতেমা রোজি, নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ফোরকান আরা প্রকাশ জোসনা ইকবাল ও কবি খাইরুল ইসলাম আদিব।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

কক্সবাজার সাহিত্য একাডেমীর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ঘোষিত তপশীল অনুযায়ী গত ১২ ডিসেম্বর ছিলো মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় এবং গত ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময়।
২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই শেষে প্রত্যেক পদের বিপরীতে দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ হয়। গত ১৫ ডিসেম্বর ২০২২ মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। অদ্য প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বদিউল আলম, একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুলতান আহমেদসহ একাডেমির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার জন্য এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার, ইঞ্জিনিয়ার বদিউল আলমকে নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার এবং কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ বাকেরকে নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করা হয়। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নূরুল ইসলাম, সম্পাদক বাবুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নূরুল ইসলাম, সম্পাদক বাবুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সাহিত্য একাডেমির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৩-২৪ সালের জন্য মুহম্মদ নূরুল ইসলাম পুনরায় সভাপতি ও কবি রুহুল কাদের বাবুল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আগামী দুই বছরের জন্য আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে জেলা শিক্ষা অফিসার বিশিষ্ট ছড়াকার মো. নাছির উদ্দিন সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার-কবি সোহেল ইকবাল সহকারী সাধারণ সম্পাদক, কবি মোহম্মদ আমির উদ্দিন অর্থ সম্পাদক, কবি-নারী নেত্রী শামীম আকতার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, কবি-সাংবাদিক আজাদ মনসুর প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি-আবৃত্তিকার কল্লোল দে চৌধুরী অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি অজিত কুমার দাশ, ব্যাংকার ছড়াকার নুরুল আলম হেলালী, কবি-এডভোকেট নুর মোহাম্মদ, পোকখালী হাইস্কুলের প্রধান শিক্ষক কবি শফিউল আলম শফি, কক্সবাজার মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক কবি কানিজ ফাতেমা রোজি, নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ফোরকান আরা প্রকাশ জোসনা ইকবাল ও কবি খাইরুল ইসলাম আদিব। কক্সবাজার সাহিত্য একাডেমীর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ঘোষিত তপশীল অনুযায়ী গত ১২ ডিসেম্বর ছিলো মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় এবং গত ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময়। ২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই শেষে প্রত্যেক পদের বিপরীতে দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ হয়। গত ১৫ ডিসেম্বর ২০২২ মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। অদ্য প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বদিউল আলম, একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুলতান আহমেদসহ একাডেমির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার জন্য এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার, ইঞ্জিনিয়ার বদিউল আলমকে নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার এবং কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ বাকেরকে নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করা হয়। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×