হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন


বরগুনা, ১৯ মার্চ – প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, আগামীকাল শুক্রবার এসব এলাকার নির্দিষ্ট ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে প্রধান ঈদের জামাতগুলোর আয়োজন করা হয়েছে।

এছাড়া বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা ও লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ ও বকুলতলা, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের প্রস্তুতি চলছে। এসব এলাকার সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা মূলত সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে একই দিনে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এস এম/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] বরগুনা, ১৯ মার্চ – প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, আগামীকাল শুক্রবার এসব এলাকার নির্দিষ্ট ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে প্রধান ঈদের জামাতগুলোর আয়োজন করা হয়েছে।এছাড়া বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা ও লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ ও বকুলতলা, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের প্রস্তুতি চলছে। এসব এলাকার সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা মূলত সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে একই দিনে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।এস এম/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×