হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‍্যাবের অভিযানে মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন জাদিমুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মজিদ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ জাদিমুরা বাজারের ঘুমতলী হযরত আবুবক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ এর সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় তার পরিচয় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৮, ক্যাম্প-১৮, এফসিএন-২৭৪০৩৫ এর বাসিন্দা নাগু মিয়ার ছেলে আব্দুল মজিদ (২২)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, বর্ণিত ব্যক্তি উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে র‍্যাবের অভিযানে মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‍্যাবের অভিযানে মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন জাদিমুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মজিদ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ জাদিমুরা বাজারের ঘুমতলী হযরত আবুবক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ এর সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় তার পরিচয় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৮, ক্যাম্প-১৮, এফসিএন-২৭৪০৩৫ এর বাসিন্দা নাগু মিয়ার ছেলে আব্দুল মজিদ (২২)। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, বর্ণিত ব্যক্তি উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×